বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

স্বামীর মৃত্যুর পেরে রেললাইনে আত্মহুতি দিলেন স্ত্রী

নিতিশ চন্দ্র বর্মন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ pm
২৫
স্বামীর মৃত্যুর পেরে রেললাইনে আত্মহুতি দিলেন স্ত্রী
স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে আত্মহুতি দিলেন স্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্বামীর মৃত্যুর পর শোক সইতে না পেরে বাড়ির পাশে রেললাইনে আত্মহুতি দিয়েছেন স্ত্রী। স্বামীর প্রতি ভালবাসার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।

মঙ্গলবার সকালে আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের মালিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি হলেন ওই এলাকার হরেন চন্দ্র বর্মন (৮২) ও তার স্ত্রী নিত্য বালা বর্মন (৭৫)।

মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের শ্বশ্মানে পাশাপাশি পোড়ানো হয় স্বামী ও স্ত্রীকে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত নয়টার দিকে হরেন চন্দ্র বর্মন দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে গভীর রাত পর্যন্ত স্ত্রী নিত্য বালা স্বামীর লাশের পাশে বসে থাকে কান্নাকাটি করতে থাকেন। তবে মঙ্গলবার ভোরে স্বামীর শোক সইতে না পেরে বাড়ির পাশে রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনে ঝাঁপ দেন নিত্য বালা।

এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা হাঁটতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

নিহতদের ছেলে রবীন চন্দ্র বর্মণ বলেন, আমার বাবা অনেকদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার রাত নয়টার পর তিনি মারা যান। পরে আমার মা বাবাকে অনেক ভালোবাসতেন। তিনি সারারাত বাবার পাশে বসে কান্না করছিলেন। পরে কয়েকজন মাকে বাড়ির পাশে রেললাইনে পড়ে থাকতে দেখে খবর দিলে দেখি মা ট্রেনে কাটা পড়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, ঘটনার পরপরই লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে সৎকার করেছে স্বজনরা। পরে আমরা বিষয়টি অবগত হয়েছি এবং আমরা রেল পুলিশকে জানিয়েছি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!