বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহভাজনসহ ৩ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ pm
১৩
বাসন থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহভাজনসহ ৩ জন গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামি এবং একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন (ছিনতাইকারী) হিসেবে গ্রেফতার করা হয়—

১. মোঃ শাহজাহান (৩৫), পিতা: মৃত মোহাম্মদ আলী, মাতা: ফাতেমা আক্তার। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার নালিতাবাড়ী থানার ডহিরাপাড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ড বাজার কলম্ব এলাকায় নিলু খন্দকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

২. মোঃ আশিকুর রহমান (২১), পিতা: মৃত নাজিমুদ্দিন, মাতা: বেদেনা আক্তার। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সরাপাড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার গাছা মেম্বার বাড়ি রোড এলাকায় আক্কাস মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়—

৩. মোঃ রাব্বি হাছান (২০), পিতা: মোঃ সবুজ ফকির। তার স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার বাসন এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে। তিনি রনি সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!