রাজধানীর ডেমরার রানীমহল এলাকার সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ যুবলীগ নেতা মাহমুদুল হাসান পলিনের সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসায় সহযোগিতা এবং জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ যুবলীগ নেতা মাহমুদুল হাসান পলিনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ডেমরা এলাকায় শামীম মিয়া বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে পুরো ডেমরা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, জমি দখলের উদ্দেশ্যে মোহাম্মদ শামীম মিয়া একটি বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। ওই সময় তার বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলতে সাহস পেতেন না বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, শীতলক্ষ্যা নদীসহ এর আশপাশের ডেমরার প্রায় প্রতিটি এলাকায় শামীম মিয়ার চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ ছিলেন। তার কথিত সন্ত্রাসী বাহিনীর হাতে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ যুবলীগ নেতা মাহমুদুল হাসান পলিনের রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই শামীম মিয়া বেপরোয়া হয়ে ওঠেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে পারেননি বলে দাবি এলাকাবাসীর।
এদিকে মোহাম্মদ শামীম মিয়ার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ডেমরা এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে বলে জানান স্থানীয়রা। অনেকে তার গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।