বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পাস রবিউল স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ pm
৩৫
প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পাস রবিউল স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন
রবিউল কে সহযোগিতা

শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি অদম্য রবিউল সরকারকে। নিজ হাতে লিখতে না পারলেও মনের শক্তি, পড়াশোনার প্রতি ভালোবাসা আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রামের রবিউল সরকার।

পরীক্ষার হলে রবিউলের হয়ে লিখে দেয় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এসএসসি পরীক্ষায় সফলতা অর্জন করা রবিউলের এই গল্প ইতোমধ্যে অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের জন্য।

রবিউলের এই সাফল্যে তাকে অভিনন্দন ও ভবিষ্যৎ পড়াশোনায় উৎসাহ দিতে পাশে দাঁড়িয়েছে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ১৫তম মানবিক কার্যক্রমের আওতায় রবিউলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। তার পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথকে আরও এগিয়ে নিতে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি আশফাতুল হোসেন এলমান ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, অধ্যক্ষ, কসবা টি-আলী ডিগ্রি কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ খান জয়, সভাপতি, কসবা সাংবাদিক ফোরাম। এছাড়াও উপস্থিত ছিলেন লিয়াকত মাসুদ, কালবেলা প্রতিনিধি; ইশতিয়াক আহমেদ, ইমাম সাহেব; জাহাঙ্গীর মিয়া, ব্রাহ্মণগ্রাম; এবং মোঃ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহাদাত হোসেন, সভাপতি, জেলা প্রাথমিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া।

রবিউলের এই অর্জন শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়; এটি অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। তার এই সাফল্য যেন বলে—শারীরিক সীমাবদ্ধতা স্বপ্নকে থামাতে পারে না, যদি পাশে থাকে সুযোগ, সহযোগিতা ও সাহস।

এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন মানুষের পাশে থাকার এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

মানবিক কাজে সহযোগিতার জন্য যোগাযোগ/বিকাশ:

📞 ০১৯৮৮৩৫৭২৬৮

এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন—মানুষের পাশে, মানবিকতার সাথে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!