বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ইয়াবা সেবনের সময় আটক,যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ pm
৫৭
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় আটক,যুবকের ৬ মাসের কারাদণ্ড

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা এলাকায় ইয়াবা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তামাককান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মোখলেছুর রহমানকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার কাছ থেকে অবশিষ্ট ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও মনোহরদী থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মাদকবিরোধী অভিযানে সহযোগিতার জন্য স্থানীয়দের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদককে না বলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!