মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ আসামি গ্রেপ্তার, ৫ মাদকসেবীকে ৩ দিনের কারাদণ্ড

মোঃ মিজানুর রহমান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ pm
১৬
জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ আসামি গ্রেপ্তার, ৫ মাদকসেবীকে ৩ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে তিন দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি মামলার তদন্তে পাওয়া আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিমের নেতৃত্বে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অংশ নেন।

অভিযানকালে মাদক সেবনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ ১৮ অক্টোবর ২০২৪, দণ্ডবিধি ১৮৬০-এর ৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ফিরোজ খান (৩০)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ফিরোজ খান জোরারগঞ্জ থানাধীন ৪ নম্বর ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার নুর মিয়াজী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আবু তাহের মেম্বারের ছেলে এবং হোসনে আরা মেম্বারের ছেলে। তাকে ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নাহেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!