প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সজীব বিশ্বাস, প্রধান শিক্ষক হাফিজুর রহমান, চাঁনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব তালুকদার, সহ-সভাপতি কিশোর গোলদার, সাধারণ সম্পাদক নাজমুল গোলদারসহ মেহেন্দিগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।