মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদক নির্মূল কমিটি কর্তৃক
জীবন ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়তে সমাজে মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ০৯.৩০ টায় ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী সরকারি কলেজ ঈদগা মাঠ এর সম্মানিত ইমাম সৈয়দ মাওলানা আব্দুল জাকের।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মাজেদ, ফুলবাড়ী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ মর্তুজা হক অস্টিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু,সদস্য সচিব মোস্তাফিজার রহমান,
এনসিপি দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাত, ছাত্রদলনেতা শিপন রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন মাদক নির্মূলে সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে জোরালো ভূমিকা রাখতে হবে, সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে নয়তো অচিরেই সমাজ নষ্ট হয়ে যাবে।
আলোচনা শেষে ১ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির চুরান্ত ঘোষণা দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিয়ার রহমান মিন্টু।