শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০-১৫

মোঃ রোকনুজ্জামান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ pm
৩
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০-১৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মহাসড়কের ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

আহতদের সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য জানা যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!