নুরুল আলম সিকদার: কক্সবাজার:
কক্সবাজারে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) কক্সবাজারের মো. ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কক্সবাজার।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ ও জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক নানা গল্পের মাধ্যমে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রতিনিধি