মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মনিরামপুর ও কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় কেশবপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড এর সচিবের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড(ডিএএসবি) এর উদ্যোগে কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএএসবি যশোরের সচিব লেফটেন্যান্ট কমান্ডার সাইদুল করিম(অবঃ)।এছাড়াও মনিরামপুর ও কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ শামসুর রহমান গাজী। মনিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পক্ষ থেকে জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড এর সচিব কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া কথা তুলে ধরেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাইদুল করিম অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল ও পারস্পরিক সহযোগিতা মাধ্যমে বেসামরিক প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
তিনি বলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোন সমস্যায় পড়লে ডিএএসবির সঙ্গে যোগাযোগ করতে হবে। সরকার প্রচলিত নিয়মের মধ্যে সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।বাহিনীর সদস্যদের সুনাম ভাবমূর্তি ধরে রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উক্ত সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল ও মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন।
বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সমস্যা ও দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন ও শৃঙ্খলা ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মত বিনিময় সভা শেষে ডিএএসবির সচিব লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাইদুল করিম কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন কার্যক্রম এর প্রশংসা করেন।
মতবিনিময় সভায় মনিরামপুর উপজেলার সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,রাজগঞ্জ উপশাখার সাধারণ সম্পাদক আকবর আলী, সহ-সভাপতি মনিরুজ্জামান, নেহালপুর উপশাখার সাধারণ সম্পাদক টুটুল হোসেন,জালাল উদ্দীন,পৌর শাখার শাহজাহান আলী ও কামরুজ্জামান উপস্থিত ছিলেন।