কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।
অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার, কক্সবাজারের ডিডিএলজি, নবাগত সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
সভায় উখিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম,জনসেবা, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং সরকারি সেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করা হয়।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন সরকারি সেবাকে আরও জনবান্ধব ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।এর আগে তিনি রাজা পালং ইউনিয়ন গ্রাম্য আদালত, সদর ভুমি অফিস, উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন। ভবিষ্যতে দালালমুক্ত ভুমি অফিস করার নির্দেশনা প্রদান করেন।