বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জামায়াত নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এখনো পুলিশ প্রশাসনে- এমপি ফজলে হুদা

সুবাস চন্দ্র
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ pm
জামায়াত নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এখনো পুলিশ প্রশাসনে- এমপি ফজলে হুদা

সুবাস চন্দ্র,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বদলগাছী চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, একটি শিশু ধর্ষণ করেছে জামায়াতের আমীর, এই পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। এগুলা জামায়াতি ও আওয়ামী পুলিশ। আওয়ামী লীগকে ছাড় দিলে এই পুলিশের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা এমপি ফজলে হুদার। এই পুলিশ প্রশাসন জায়ামাতি আর নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে আওয়ামী লীগের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু,সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!