বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়েতার ছুরির আঘাতে একজন নিহত

এসকে শুভ কাশিমপুর কোনাবাড়ীপ্রতিনিধি গাজীপুর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ pm
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়েতার ছুরির আঘাতে একজন নিহত
কাশিমপুরে ঝাল মুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত,

‎এসকে শুভ কোনাবাড়ী কাশিমপুর প্রতিনিধি গাজীপুর,

‎গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী বেক্সিমকো দুই নং গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল।

‎নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচির মধ্যে রাফেজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

‎অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফেজের পেটের ডান পাশে গভীর জখম হয়। আহত তিনজনকে কে পি জি হাসপাতালে নেওয়া হয়। পরে রাফেজের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২)কে আটক করে পুলিশ। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

‎কাশিমপুর থানার এসআই শফিকুল জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।

‎এ বিষয়ে কাশিপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

‎এসকে শুভ

‎কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুর

‎তারিখ ২৪-৯-২০২৬ ইং

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!