শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ pm
২২১
সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া, এসআই (নিঃ) মো. মতিউর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাত ৭টা ৫০ মিনিট থেকে ২৪ সেপ্টেম্বর রাত ২টা ৫০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— পুলক সরকার (২৭)। পুলিশ তাকে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করেছে। তিনি সাভারের সোবাহানবাগ ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম অমৃত লাল সরকার এবং মায়ের নাম পূনিমা রানী।

অপর গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ আলম শেখ (৪৯)। পুলিশ তাকে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করেছে। তিনি আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বাবর আলী শেখ এবং মায়ের নাম মোছা. জয়নব।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা নম্বর এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া সংশ্লিষ্ট থানায় চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!