শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বগুড়ায় কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ pm
১৮
বগুড়ায় কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মাল্টিমিডিয়া রিপোর্টার :

বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

বগুড়া কলেজের সভাপতি আদিল শাহরিয়ার গর্কির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও ভিপি খায়রুল বাশার।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোস্তম আলী, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম মঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!