শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রূপসায় গুলি করে হত্যাচেষ্টার দুই আসামি গ্রেপ্তার

মোঃগোলাম কিবরিয়া
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ pm
১৪
রূপসায় গুলি করে হত্যাচেষ্টার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার রূপসা থানা এলাকায় গুলি চালিয়ে হত্যাচেষ্টার একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আশরাফুল (২৬) এবং রিফাত খান (১৯)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রূপসার কাজদিয়া কলেজ মাঠ এলাকা থেকে ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাদের আটক করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে রূপসা থানায় ধারা ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ অনুযায়ী একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়। মামলার ভুক্তভোগী রূপসার তালতলা এলাকার বাসিন্দা শাহিনুর রহমান (৪৯)।

মামলাটির তদন্তে জানা যায়, পূর্বে গ্রেপ্তার হওয়া আসামি মনির গাজী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আশরাফুলের নাম প্রকাশ করে। এছাড়া পুলিশের নিজস্ব তদন্তে রিফাত খানের সম্পৃক্ততা উন্মোচিত হয়।

ওসি ডিবির তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ হোসেনের দিকনির্দেশনায় এসআই মোল্লা লুৎফর রহমান, এএসআই সেলিম এবং কনস্টেবল ইমরুল সমন্বয়ে গঠিত একটি অভিযান দল তাদের গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!