শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মোঃ জাহিদুর রহমান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ pm
৪৫
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

মনিরামপুর উপজেলাতে ২৩ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে

বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতা কর্মীরা। এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নেতাকর্মীর বলেন, আওয়ামী লীগের আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও,এ ধরনের স্লোগান শোনা যায়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ,যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রুবেল,সাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুব দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।সমাবেশে বক্তারা আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!