শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ pm
৪৫
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রতন মোল্লা তথ্য চিত্রে বিস্তারিত

পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।এ সময় উপস্থিত মোঃ আমিনুল ইসলাম আমান মাদবর সভাপতি শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও মোঃ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দল আরো উপস্থিত ছিলেন মোঃ রাসেল খান সাবেক সভাপতি শরীয়তপুর জেলা ছাত্রদল

কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!