বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটঘরে ২৪ বস্তা সার জব্দ, বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

মামুন মিঞা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ pm
আটঘরে ২৪ বস্তা সার জব্দ, বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়ে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তের নকুলহাটি বাজারের দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা বিক্রেতা ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে ওই সার নির্ধারিত গন্তব্য গোড়দিয়া বাজারের পরিবর্তে কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে—এমন তথ্য পায় উপজেলা প্রশাসন।

এর ভিত্তিতে কানাইপুর সড়কে অভিযান পরিচালনা করে ২৪ বস্তা সারসহ নসিমনটি আটক করা হয়। এ সময় নসিমনের চালক এরশাদের কাছে সার পরিবহনের সংশ্লিষ্ট কোনো রশিদ পাওয়া যায়নি।

পরে সংশ্লিষ্ট ডিলার সুভাষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের জন্য বরাদ্দকৃত সার সুষ্ঠু ও নির্ধারিত ব্যবস্থাপনায় বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!