শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে বৃষ্টির পানিতে নদীতে পরিণত উদয়পুরের দুই বিদ্যালয়ের মাঠ, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ pm
কাজিরহাটে বৃষ্টির পানিতে নদীতে পরিণত উদয়পুরের দুই বিদ্যালয়ের মাঠ, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় ও উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের মাঠটি যেন ছোট্ট একটি জলাশয়ে পরিণত হয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিদ্যালয় দুটির মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের কষ্ট করে পানি পেরিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। অনেক শিক্ষার্থী ভিজে কাপড়ে ক্লাসে অংশ নিতে বাধ্য হচ্ছে, আবার কেউ কেউ পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকিতেও রয়েছে।অভিভাবকদের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই বিদ্যালয়ের মাঠে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কারকাজের দাবি জানিয়েছেন তারা।শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা দূর করবে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত ও স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!