বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ব্রহ্মপুত্রের পাড়ে আমেনার ঝুপড়ি,অনাহারের সংসারে মনোহরদী উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা

মোঃএমরুল ইসলাম
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ pm
৪১
ব্রহ্মপুত্রের পাড়ে আমেনার ঝুপড়ি,অনাহারের সংসারে মনোহরদী উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘন জঙ্গলের ভেতর ছোট্ট একটি ঝুপড়ি ঘরে দুই নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আমেনা বেগম। স্বামী ও ছেলে নেই। নিজেও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। একমাত্র মেয়ে মানুষের বাড়িতে কাজ কিংবা ভিক্ষা করে যা পান, তা দিয়েই চলে তাদের সংসার। কখনো অর্ধাহারে, কখনো অনাহারেই কাটে দিন।

সম্প্রতি দেখা যায়, আমেনার কোলের নাতিটির সারা শরীরে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস। অর্থের অভাবে শিশুটির চিকিৎসাও করাতে পারেননি তারা।

বিষয়টি জানতে পেরে মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমেনা বেগমের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হয়। অসুস্থ শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। পাশাপাশি আমেনার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সহায়তা হয়তো তাদের দীর্ঘদিনের অভাব দূর করবে না, তবে অসহায় আমেনার মনে জন্ম দিয়েছে নতুন এক বিশ্বাস—তিনি একা নন।

জীবনের প্রতি আমাদের কত অভিযোগ; অথচ একটু চারপাশে তাকালেই বোঝা যায়, কারও কাছে একবেলা খাবার, মাথা গোঁজার ঠাঁই কিংবা শিশুর চিকিৎসাই জীবনের সবচেয়ে বড় চাওয়া।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!