বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নারী মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

মোঃ আলমগীর হোসাইন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ pm
নারী মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ শিরিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় শিরিনা বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শিরিনা বেগম বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় শিরিনা বেগমের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিরিনা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) বিদ্যুৎ বিহারী উপস্থিত ছিলেন।

পরে দণ্ডপ্রাপ্ত শিরিনা বেগমকে আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিরিনা বেগম নামে নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!