প্রতিবেদক: ওয়াহিদ
দীর্ঘ ৩৫ দিন পর বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরেছে সৌদি প্রবাসী আব্দুল মান্নানের মরদেহ। বৃহস্পতিবার দুপুর দুইটা ৩০ মিনিটে আব্দুল মান্নানের জানাজার নামাজে অংশ নেন, চান্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন দুলাল মেম্বার,
চান্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান কাজল , ইউপি সদস্য আব্দুল আওয়াল মেম্বার সহ, কটিয়াদী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। প্রিয় মানুষটির শেষ বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছিলেন আব্দুল মান্নান। গত মাসে সেখানে ইন্তেকাল করেন তিনি (প্রয়োজনীয় ক্ষেত্রে মৃত্যুর কারণ এরপর আইনি প্রক্রিয়া ও कागজপত্র সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় মৃত্যুর প্রায় ৩৫ দিন পর তার কফিনবন্দি মরদেহ দেশে এসে পৌঁছায়।
নিহতের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিবেশীরা ও স্থানীয়রা বাড়িতে ভিড় জমান। পরে নির্ধারিত সময়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল মেম্বার বাড়ির মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন এলাকা থেকে আসা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মুসল্লি অংশ নেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
নিজস্ব প্রতিনিধি