মোঃ সুমন খান, গলাচিপা, পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন থেকে ৫ পিস ইয়াবাসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ জুলাই) বেলা ১৫:০০টায় গলাচিপা পৌরসভার লঞ্চ ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সুজন খান (২৮), পিতা- মোঃ জসিম খান গোলখালী ইউনিয়নের নিজচর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল গলাচিপা পৌরসভার লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মাল্টিমিডিয়া রিপোর্টার