মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি রাজনৈতিক মামলার ১ জন আসামি, বিভিন্ন মামলার ২ জন পরোয়ানাভুক্ত আসামি এবং ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।