রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উপ-সহকারী প্রকৌশলীর

আব্দুল্লাহ আল মাহীদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ pm
২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উপ-সহকারী প্রকৌশলীর
ছবি : নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নিহত মো. রাশেদুজ্জামান

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।


শনিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মো. রাশেদুজ্জামানসহ পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!