রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর পার্ক নতুন সংস্কার সৌন্দর্য বন্ধন শুভ উদ্বোধন

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ pm
শরীয়তপুর পার্ক নতুন সংস্কার সৌন্দর্য বন্ধন  শুভ উদ্বোধন

শরীয়তপুরে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের পর নতুন রূপে সজ্জিত পার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) পার্কটির উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম নাসির উদ্দিন কালু এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু পার্কটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জেলা প্রশাসক তাহমিনা বেগমকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন করে পার্কটির আয়তন বৃদ্ধি, রংধনু সড়ক, তাজমহলের আদলে স্থাপনা, আইসল্যান্ডের পেঙ্গুইন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি এবং অ্যামাজন জঙ্গলের আদলে বিভিন্ন সৌন্দর্য উপকরণ সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, আধুনিক ও নান্দনিকভাবে সাজানো এ পার্ক শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। নতুন সাজে পার্কটি জেলার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।

পার্কটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসক তাহমিনা বেগমের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!