আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
দীর্ঘদিনের প্রতীক্ষা, আইনি জটিলতা ও নানা বাধা-বিপত্তির অবসান ঘটিয়ে আগামী ২৫ জুলাই (শনিবার) উদ্বোধন হতে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়ার বহুল প্রত্যাশিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জানা গেছে, হাসপাতালটির স্থানান্তর ও উদ্বোধনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান আইনি প্রক্রিয়া সম্প্রতি নিষ্পত্তি হওয়ায় উদ্বোধনের সব ধরনের বাধা দূর হয়েছে। এর ফলে নড়িয়া উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার লাখো মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, নড়িয়া-সখিপুর (শরীয়তপুর-২) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ-এমপি
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, হাসপাতালটি চালু হলে চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং রোগীদের জেলা সদর বা রাজধানীমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।
তবে উদ্বোধনী অনুষ্ঠান এবং হাসপাতালের কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য জানা যাবে।
উপজেলা প্রতিনিধি