রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার পরাগ

ফজলুল কবির
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ pm
১১
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার পরাগ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ দিনের সফরে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পাবনার কৃতিসন্তান খালেদ হোসেন পরাগ। ইতোমধ্যেই তার পরাষ্ট্রমন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে সরকারি সফরের প্রশাসনিক মঞ্জুরি জ্ঞাপনের আদেশ জারি দেওয়া হয়েছে।

খালেদ হোসেন পরাগ পাবনা পৌর এলাকার শালগাড়িয়া থানাপাড়ার মৃত তোসাদ্দেক হোসেন বেনু এবং মোছাঃ আনোয়ারা হোসেনের সন্তান। তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠক ও বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডা, সৌদি আরব, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, ভুটান ও জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠকেও অংশগ্রহণ করেন।

এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে খালেদ হোসেন পরাগও অংশ নিবেন এবং চিত্রধারণ করবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!