রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ pm
১৮
শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসিরউদ্দিন কালু এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় জেলার উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!