গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজের পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আমজাদ হোসেন নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কলেজ চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ, জালাল উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, পৌর ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর যুবদলের তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পৌর পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পৌর দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এমারত হোসেন সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় তারা কলেজের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।