রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরের বাঘের বাজারে সার সংকট নিয়ে বিএনপির লিফলেট বিতরণ

মোঃ মহিন উদ্দিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ pm
২৫
গাজীপুরের বাঘের বাজারে সার সংকট নিয়ে বিএনপির লিফলেট বিতরণ

দেশব্যাপী সার সরবরাহ ও বিতরণ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে গাজীপুরের বাঘের বাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সার সরবরাহ ও বিতরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সার নিয়ে কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের সার পেতে ভোগান্তির খবর প্রকাশিত হয়েছে। একই সময়ে সরকারি পক্ষ থেকে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!