রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ডগ স্কোয়াডের অভিযানে হেরোইনসহ আটক ২, কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ pm
শিবগঞ্জ সীমান্তে ডগ স্কোয়াডের অভিযানে হেরোইনসহ আটক ২, কারাদণ্ড

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ডগ স্কোয়াডসহ শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে মোঃ আতাউর রহমান (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে মোঃ নুরুল ইসলাম বাবু (৪২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানসাট মধ্যবাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় ডগ স্কোয়াডের সহায়তায় আতাউর ও নুরুল ইসলামকে ৯ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দুই আসামির প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। একই সাথে জব্দকৃত হেরোইন সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারাবার রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!