রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনিরামপুর বাজারে যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত আনসারদের জন্য যুবদল নেতাদের ব্যতিক্রমী উদ্যোগ।

মোঃ জাহিদুর রহমান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ pm
৯৮
মনিরামপুর বাজারে যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত আনসারদের জন্য যুবদল নেতাদের ব্যতিক্রমী উদ্যোগ।

মনিরামপুর উপজেলা প্রশাসনের নির্দেশনায় বাজারের সড়কের যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালনে জন্যে বাজারে সড়কগুলো যানজট মুক্ত রাখতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

১৯ সেপ্টেম্বর(শনিবার) দুপুরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্যে দুপুরের খাবারের ব্যবস্থা করেন মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী ও মাসুদ পারভেজ রুবেল এ সময়ের দায়িত্ব পালনরত ৯ জন আনসার সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

উদ্যোক্তারা বলেন,যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালনরত আনসার সদস্যদের উৎসাহ ও পাশে দাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। একই দিন সন্ধ্যায় দায়িত্ব পালনরত আরও ০৮ জন আনসার সদস্যদের জন্যে খাবারের ব্যবস্থা করা হবে।

বাজারের সড়কের দুই পাশের ব্যবসায়ীরা জানান, মনিরামপুরের বাজারের প্রধান সড়কটি যানজটের কারণে চরম বিশৃঙ্খলার মধ্যে ছিলো। কিন্তু আনসার সদস্যরা দায়িত্ব পালন করার পরে সড়কটি যানজটমুক্ত হয়ে শৃঙ্খলার মধ্যে এসেছে ।

দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্যে খাবারের ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের প্রতি আনসার সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!