শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৩৫০০ টাকা

ফজলুল কবির
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ pm
৪২
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৩৫০০ টাকা

পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন স্থাপনের অপরাধে দুই ট্রাকচালককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!