শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুনামগঞ্জের জয়নগরে এসএসসিতে A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মোশফিকুর রহমান স্বপন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ am
১৪
সুনামগঞ্জের জয়নগরে এসএসসিতে A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মোশফিকুর রহমান স্বপন

সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬-এ A+ প্রাপ্ত ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সালেহ আহমেদের পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী গোলাম রব্বানী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী সোহেল বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আমার বাবা এই এলাকার শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠান গড়েছিলেন। তোমাদের সাফল্য দেখে আমি গর্বিত। তোমরা শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ টাকা ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!