মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলার ২৫টি সনাতন ধর্মবলম্বী পরিবারের বাড়িতে চাঁদার দাবিতে আগুন দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও প্রচার করার অভিযোগ উঠেছে। কিন্তু মনিরামপুর উপজেলার কোথাও এই ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মনিরামপুর থানা পুলিশ।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় থানার নিজস্ব কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ। সনাতন ধর্ম নামে একটি ফেসবুক পেজে অন্য কোন স্থানের অগ্নিকান্ডের ভিডিও নিয়ে মনিরামপুর উপজেলার ২৫ টি সনাতন ধর্মালম্বীর পরিবারের বাড়িতে চাঁদার দাবিতে আগুন দেওয়ার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।আগুন লাগার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যাহার সঙ্গে বাস্তবতার কোন মিল নাই। এ ধরনের কোন ঘটনা এখনও পর্যন্ত মনিরামপুর উপজেলাতে ঘটে নাই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান বিভ্রান্তিকর ভিডিও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। এ সময় গুজবে কান না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য বা ভিডিও প্রচারের আগে তা যাচাই করার জন্য মনিরামপুর উপজেলা সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।