শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ pm
১৯
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১টি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন এবং ০২টি মোটরসাইকেলসহ মোঃ মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় যানবাহন তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

আটককৃত মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার তিলকী গ্রামের জেম আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এক মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা শটগান দিয়ে ০২ রাউন্ড ফাঁকা ফায়ার করলে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন। পরে তার শরীর তল্লাশি করে ০১টি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও ০২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মোটরসাইকেল দুটির আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!