শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ন্যায্যতার ভিত্তিতে হলদিয়া পালং ইউনিয়ন বিভাজনের দাবিতে এবং বর্তমান ম্যাপের অসঙ্গতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৭ am
ন্যায্যতার ভিত্তিতে হলদিয়া পালং ইউনিয়ন বিভাজনের দাবিতে এবং বর্তমান ম্যাপের অসঙ্গতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মো: গিয়াস উদ্দীন, উখিয়া প্রতিনিধি

(২২ জুলাই) বিকাল ৩ টায় হলো দিয়া পালং ইউনিয়ন বিভাজনের বর্তমান প্রকাশিত  ম্যাপ সংশোধন করার জন্য বন্ধন অনুষ্ঠিত হয়।  বক্তারা হলদিয়া পালং ইউনিয়ন বিভাজনকে স্বাগত জানান এবং সেটার জন্য স্থানীয় এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের দাবি ইউনিয়ন  বিভাজিত হোক এবং সেটা ন্যায্যতার ভিত্তিতে  মুল হলদিয়া হলদিয়া পালং ইউনিয়নে রেখেই বিভাজন করা হোক।
কিন্তু  কিছু নতুন চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বাররা মিলে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 
তারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে মিলেমিশে ছিল বর্তমানে তারা চেয়ারম্যান নির্বাচন করার জন্য তাদের সুবিধা মতো এই ম্যাপ বিভাজনের পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি তাদের এই ষড়যন্ত্রের জন্য প্রতিবাদ জানান। তারা আরো জানান মূল হলদিয়ার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রধান অংশকে রুমখাপালং ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি হলদিয়াবাসীকে নেতৃত্বশূন্য করার একটি সুদূরপ্রসারী পাঁয়তারা। 
মানববন্ধনে বক্তব্যমূল এজেন্ডা তুলে ধরেন  স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, "ইউনিয়ন বিভাজনের ক্ষেত্রে 'খাল' বা প্রাকৃতিক সীমানাকে মূল ভিত্তি হিসেবে ধরা উচিত ছিল। কিন্তু বর্তমানে যে ম্যাপ তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ অন্যায্য এবং অবাস্তব। 
আরো জানান তারা তোরা জেলা প্রশাসক,ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি  প্রদান করেছেন এই ব্যাপারে গতকাল এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন তিনি তাদের আশ্বস্ত করেছেন বলে জানানো হয়। তারা বলেন তাদেরকে যদি তাদের নির্যাতাবে থেকে বঞ্চিত করা হয় তারা প্রয়োজনে অনলাইনে আইনের দ্বারস্থ হবেন। এবং সবশেষে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সিঁড়িতে দাঁড়িয়ে খালে খালে বিভাজন চাই বলে তারা তাদের অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!