বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কলির পরিবারের সঙ্গে দেখা করলেন এমপি শিমুল বিশ্বাস, বিচার নিশ্চিতের আশ্বাস

ফজলুল কবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ pm
১৭
কলির পরিবারের সঙ্গে দেখা করলেন এমপি শিমুল বিশ্বাস, বিচার নিশ্চিতের আশ্বাস

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে নিখোঁজের সাতদিন পর কামরুন্নাহার কলি নামে ১০ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, হত্যার পর কলির মরদেহ টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে ডোবায় ফেলে রাখা হয়েছিল।

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে বাজার থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হয় কলি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার কলির সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজনরা।

এরপর বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহটি কামরুন্নাহার কলির বলে শনাক্ত করেন।

এদিকে কলির বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য, সংসদীয় আসন ৭২, পাবনা-৫ সদর। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি কলির পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

কলির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!