বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় কলেজছাত্রীর হারিয়ে যাওয়া আইফোন ফিরিয়ে দিলেন যুবদল নেতা হিমেল রানা

ফজলুল কবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ pm
১৪
পাবনায় কলেজছাত্রীর হারিয়ে যাওয়া আইফোন ফিরিয়ে দিলেন যুবদল নেতা হিমেল রানা

পাবনা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া একটি আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানা।

জানা যায়, সম্প্রতি পাবনা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মমিতুন একটি অটোতে চড়ে গন্তব্যে যাওয়ার সময় দুর্ঘটনাবশত তাঁর ব্যবহৃত আইফোনটি হারিয়ে ফেলেন। পরবর্তীতে স্থানীয় যুবনেতা ফরিদ ও হেলাল কুড়িয়ে পাওয়া ফোনটি উদ্ধার করে জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানার নিকট জমা দেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর হিমেল রানা মোবাইলটির প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। পরবর্তীতে মোবাইলটির মালিকানা যাচাই-বাছাই ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে কলেজছাত্রী মমিতুনকে ডেকে এনে তাঁর হাতে শখের আইফোনটি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে ছাত্রীর পরিবার ও তিনি নিজেই আবেগপ্লুত হয়ে পড়েন এবং নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার নিরন্তর লড়াইয়ে আমরা প্রতিটি কর্মী অঙ্গীকারাবদ্ধ। আমাদের সংগঠনের কর্মীদের সামাজিক দায়িত্ববোধ ও সততার কারণেই আজ আমরা এক শিক্ষার্থীর মুখে হাসি ফোটাতে পেরেছি। শোষণের ঊর্ধ্বে উঠে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ নির্মাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।

তিনি এই ধরনের ইতিবাচক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণকে সামিল হওয়ারও জোর আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক ও সাধারণ সচেতন মহল যুবদল নেতাদের এমন দায়িত্বশীল ভূমিকা ও মানবিক কর্মের ভূয়সী প্রশংসা করছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!