বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসনে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার ৬ সন্দেহভাজনসহ ৮ জন গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ pm
বাসনে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার ৬ সন্দেহভাজনসহ ৮ জন গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে ৬ জন সন্দেহভাজন আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ টিটু (৩১), মোঃ নাইম ইসলাম (২১), মোঃ ওমর সানি (২১), আখি বেগম (২৬), মোঃ সাকিব হোসেন (২৬) এবং ফরহাদ (২৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ফয়সাল আহম্মেদ (৩০) এবং মোঃ সাফি (২০)-কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল বলে পুলিশ জানিয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!