শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বজ্রপাত রোধে নাচোলে সিসিডিবি-সিপিআরপির উদ্যোগে ২০০ তালবীজ রোপণ

অভিজিত শীল
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ pm
৪৮
বজ্রপাত রোধে নাচোলে সিসিডিবি-সিপিআরপির উদ্যোগে ২০০ তালবীজ রোপণ

বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০০টি তালবীজ রোপণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপি।

​সংস্থার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্ণিপুর-বহরইল কাঁচা সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়।

​কর্মসূচির উদ্বোধন করেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। এসময় তিনি বলেন, "বজ্রপাত প্রতিরোধে তালগাছের ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় সিসিডিবি-সিপিআরপির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:​মোজাম্মেল হক, ২ নম্বর ওয়ার্ড সদস্য​শেফালী বেগম, সভানেত্রী, নাচোল উপজেলা নেটওয়ার্ক ​শাকেরা বেগম, রুনা লাইলা ও রুপালী আক্তার, সদস্য, নাচোল উপজেলা নেটওয়ার্ক​ সেবক কান্তি বিশ্বাস ও সুবল কিস্কু, কর্মী, সিসিডিবি-সিপিআরপি ​এদিকে কর্মসূচি চলাকালে স্থানীয় বাসিন্দারা ইলামিত্র গেইট থেকে বহরইল মোড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত ইট সোলিং রাস্তাটি দ্রুত এইচবিবি (HBB) করে চলাচলের উপযোগী করার জন্য ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ ও দাবি জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!