শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় পাহাড় কাটার সময় ড্রোন এর বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ

মো গিয়াস উদ্দীন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ pm
১৫
উখিয়ায় পাহাড় কাটার সময় ড্রোন এর বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের সময় ১ম বারের মত ড্রোন প্রযুক্তি মাধ্যমে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, মাছকারিয়া এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করা হয়। এ ঘটনায় রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান। এ সময় দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি ও থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক রনি বলেন, পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে বনবিভাগের একটি দল মাছকারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, বনভূমি ও পাহাড় রক্ষায় বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। পাহাড় কেটে মাটি পাচারসহ বনজ সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় জব্দ করা ডাম্পারের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!