বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কোনাবাড়ী নাসির পালোয়ান হত্যা মামলার আসামি গ্রেফতার

এসকে শুভ কাশিমপুর কোনাবাড়ীপ্রতিনিধি গাজীপুর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ pm
১৪
কোনাবাড়ী নাসির পালোয়ান হত্যা মামলার আসামি গ্রেফতার

‎এস কে শুভ কাশিমপুর কোনাবাড়ীগাজীপুর প্রতিনিধি।

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আলোচিত নাসির পালোয়ান হত্যা মামলার আসামি শিহাব(২৩) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ১ টার দিকে জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎শিহাব লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে।তিনি বাবা মায়ের সাথে মহানগরীর জরুন এলাকায়

‎সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন।

‎এই বিষয়ে গ্রেফতারকৃত আসামি  শিহাবের মা সালেহা বেগম জানান, আমার ছেলে ভাওয়াল বদরে আলম বিশ্ব বিদ্যালয় কলেজের ছাত্র। মঙ্গলবার রাত ৯ টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে  জরুন এলাকা থেকে আমার ছেলে শিহাবকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন যেইদিন হত্যার ঘটনা ঘটে সেইদিন আমার ছেলে শিহাব ঘটনাস্থলে ছিলনা।আমরা পরিবার নিয়ে দেশে ছিলাম। তারপরও আমার ছেলেকে এই মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে।শিহাবের মা বলেন আমার ছেলে নির্দোষ।আমি আমার ছেলের মুক্তি চাই। এই কথা বলে আদালতে নেওয়ার সময় কোনাবাড়ী থানার সামনে অঝর  ধারায় কাদতে থাকেন শিহাব এর মা সালেহা বেগম।পুলিশের গাড়ীতে ওঠার সময় শিহাব বলেন,মা তুমি চলে যাও আল্লাহ এর বিচার করবেন।

‎এই বিষয়ে  মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই হেলাল বলেন - মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে জরুণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।শিহাব নাসির পালোয়ান হত্যা মামলার এজহারভুক্ত আসামী।এই মামলার এজহারভুক্ত মোট আসামী ১৫ জন আসামী।এর মধ্যে কয়েকজন জামিনে আছে এবং কয়েকজন পলাতক রয়েছে।অজ্ঞাত রয়েছে আরও ১৫ জন।তিনি জানান  এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইফতেখার হোসেন বলেন গ্রেফতারকৃত আসামি শিহাব নাসির পালোয়ান হত্যা মামলার এজহারভুক্ত আসামী।

‎আজ (১৬ সেপ্টেম্বর)বুধবার দুপুর ২ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনগত ব্যবসস্থা চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!