বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দেশজুড়ে বিস্তৃত হচ্ছে ফ্রেশ বাজার, এবার নীলফামারীতে আরও একটি নতুন শাখা উদ্বোধন

মোঃ এনামুল হক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ pm
২৩
দেশজুড়ে বিস্তৃত হচ্ছে ফ্রেশ বাজার, এবার নীলফামারীতে আরও একটি নতুন শাখা উদ্বোধন

দেশের বিভিন্ন প্রান্তে কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় নীলফামারীতে যাত্রা শুরু করেছে ফ্রেশ বাজারের নতুন জেলা শাখা। হালাল ও ইসলামী নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনার প্রত্যয়ে নতুন এ শাখার উদ্বোধন করা হয়েছে।

ফ্রেশ বাজারের চেয়ারম্যান ও এনটার টিভির সিইও মোঃ আব্দুল্লাহ শাহীন মন্ডল নতুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফ্রেশ বাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আশুলিয়া, টঙ্গী, গোবিন্দগঞ্জ, মহিমাগঞ্জ, বাগদা বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রতিষ্ঠানটির একাধিক শাখা চালু রয়েছে। ক্রেতাদের হাতের নাগালে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে পর্যায়ক্রমে আরও শাখা সম্প্রসারণের কার্যক্রম চলছে।

নতুন এ বাজারে পাওয়া যাচ্ছে চাল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন মসলা, আলু, সরিষার তেল, সয়াবিন তেলসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। পাশাপাশি রয়েছে ফ্রেশ ডেইলি, ফার্ম ফ্রেশ গরুর গোশত, গরুর দুধ এবং ভুটান থেকে আমদানি করা আপেলসহ বিভিন্ন পণ্য।

শুধু শাখাভিত্তিক বিক্রয় নয়, সারাদেশে অনলাইনের মাধ্যমেও ফ্রেশ বাজারের বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। ক্রেতাদের সুবিধার জন্য রয়েছে সারাদেশে হোম ডেলিভারি সেবা। ফলে ঘরে বসেই অর্ডারের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রেশ বাজারে নিজস্ব খামারের ফ্রেশ গরুর গোশত প্রতি কেজি ৬৮০ টাকা এবং ফ্রেশ গরুর দুধ প্রতি লিটার ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এসব পণ্য সারাদেশে হোম ডেলিভারির মাধ্যমেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে নীলফামারী শাখায় সাশ্রয়ী দামে এসব পণ্য পাওয়া যাবে। নতুন এই শাখার মাধ্যমে নীলফামারীর ক্রেতাদের জন্য প্রয়োজনীয় পণ্য সহজে কেনার সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

ফ্রেশ বাজারের নীলফামারী শাখার সফলতা ও সমৃদ্ধির জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ফ্রেশ বাজাররের চেয়ারম্যান মো আবদুল্লাহ শাহীন মন্ডল।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!