বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান

ফজলুল কবির
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ pm
পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান

বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদীতে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক উত্তর জনতার সম্পাদক ও প্রকাশক এবং সিনিয়র সাংবাদিক শহিদুল হাসান ববি সরদার ও ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার রেজাউল করিম।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার উপদেষ্টা মনিরুজ্জামান মন্টু, সহ-সভাপতি শাহিন হোসেন ও দপ্তর সম্পাদক সিয়াম হোসেন বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা শাখার আইন ও মানবাধিকার সম্পাদক নাদিরা সেখ হেনা, আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান খান, বেড়া উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান ঝিনুক, ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আলিফ হাসান, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ, আটঘরিয়া উপজেলা শাখার ইব্রাহিম খলিল ও ভাঙ্গুড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক মকবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও বাড়াতে হবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের কথা তুলে ধরতে হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় পাবনা জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও মতবিনিময় হয়। সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের পারস্পরিক আড্ডা ও মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!