মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুনামগঞ্জে স্পন্দনের ৩০ বছর পূর্তি উদ্‌যাপন

নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ pm
৩৬
সুনামগঞ্জে স্পন্দনের ৩০ বছর পূর্তি উদ্‌যাপন

মোঃ মোশফিকুর রহমান স্বপন (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘নিকিল বন-নন্দনে, জীবন জাগে স্পন্দনে’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সংগঠনটির তিন দশকের পথচলা ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ত্রিশে স্পন্দন’ প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রাবন্তী পুরকায়স্থ। সভাপতিত্ব করেন স্পন্দনের সভাপতি রুনা শাহিন আরা লেইস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সামির পল্লব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শ্রী রাজেশ ভাটিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জ্যোতিষী চিন্ময় চৌধুরী মিঠুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু। 

এ ছাড়া অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী হাফেজা ফেরদৌস, বাবুল আচার্য, সুহেল রানা, সুসেন চন্দ্র, আহসান জামিল আনাস, রিপন চন্দ, আলী আফসার সায়েম, আবুল হাসনাত সুমন, আতাউর রহমান আতা, রাজু আহমেদ, সেলিম আহমেদ, কানু চন্দ, প্রদীপ পাল, সুদীপ পাল, তুলনা আনাস, দুলন পুরকায়স্থ, সুমাইয়া সাবনামি, দেওয়ান গিয়াস চৌধুরী ও আদিত্য চক্রবর্তীসহ সংগঠনের সদস্য, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের বক্তব্য এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন স্পন্দনের সদস্যরা।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন অনন্য অগ্নী মল্লিক, সৌরভ দাস, মুবিন আহমেদ, মাকছুদুর রহমান দীপু, পূর্বা দে ও প্রিয়ন্তী দাস। তাঁদের পরিবেশনায় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন সৈয়দ আশিকুর রহমান আশিক, শ্রীমতি অরুনিমা দাস ও চয়নিকা দাস।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!