বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ pm
১৭
বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ‘ডেভিল হান্ট’ অভিযানে মোঃ জহিরুল ইসলাম কনক (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি বাসন থানা ছাত্রলীগের সহ-সভাপতি বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দস্যুতা মামলায় শোন অ্যারেস্টপ্রাপ্ত আসামি জুয়েল (৩৭)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বাসিন্দা।

ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি রুস্তম আলী (৩৫)কেও অভিযানের সময় গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ছিনতাইকারী হিসেবে পরিচিত।

অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুম আহম্মেদ (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন মোল্লা (৩৫) এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার আসামি তৌফিক রায়হান (২০)কেও গ্রেফতার করা হয়েছে।

বাসন থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!